নতুন মুখ! জামালপুর-৪ আসন: নৌকার আলোচনায় ফজলুল হক

S M Ashraful Azom
নতুন মুখ! নৌকার আলোচনায় তরুণ সমাজসেবক ফজলুল হক

জাকারিয়া জাহাঙ্গির:  জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৪১-জামালপুর (সরিষাবাড়ী)। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এক ডজন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শেষ মূহুর্তের গণসংযোগ ও কেন্দ্র লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন সবাই। তবে তরুণ নেতা হিসেবে আলোচনায় আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ফজলুল হক। সাড়ে চার লাখ জনগনের অধ্যুষিত জনপদের একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়নের আপামর মানুষের ভাগ্য পরিবর্তনে নৌকা প্রতীকের কান্ডারী হতে চান তিনি।

ফজলুল হক কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। বর্তমানে তাঁর নির্বাচনী এলাকা চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত আছেন। এলাকায় তরুণ সমাজসেবক, সৎ ও গ্রুপিংমুক্ত রাজনৈতিক নেতা হিসেবে সমাদৃত। দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি। ফজলুল হক জানান, ‘বর্তমান সরকার সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে, তাই পুণরায় আওয়ামী লীগ বিজয়ী হবে। আর এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুনত্ব দিয়ে আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই।
⇘সংবাদদাতা: জাকারিয়া জাহাঙ্গির
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান