আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

S M Ashraful Azom
আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

সেবা ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রাজধানীর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম এমপি।

আজ ১০ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসে নিজেই দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি। এ সময় নাগরপুর-দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে দুইবার সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেন এডভোকেট তারানা হালিম। এবারই প্রথম সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিনি।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান