টাঙ্গাইলে ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

S M Ashraful Azom


আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলে সদর দেওলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী টাঙ্গাইল জেলা প্রশাসন ও টাঙ্গাইল তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন রেজা মো. গোলাম মাসুম প্রধান ও সুচি রানী সাহা।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়িতে প্রায় ৪৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ মালামাল জব্দ করা হয়। তিনি বলেন, এভাবে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

এ অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস টাঙ্গাইল শাখার সহকারী ব্যবস্থাপক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান