২ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে দুটি মডেলের হুয়াওয়ে ফোনে

S M Ashraful Azom
২ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে দুটি মডেলের হুয়াওয়ে ফোনে

সেবা ডেস্ক: দুই মডেলের স্মার্টফোনের দাম ২ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ,বাংলাদেশ। হুয়াওয়ে এই ফোন দুটির মডেল হলো  হুয়াওয়ে নোভা থ্রি আই এবং হুয়াওয়ে ওয়াই নাইন।

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারের চারটি ক্যামেরাসম্পন্ন নোভা থ্রি আই ফোনের দাম দুই হাজার টাকা কমেছে। এটি এখন বিক্রি হচ্ছে ২৬ হাজার ৯৯০ টাকা।

অন্যদিকে চার ক্যামেরা, ফুলভিউ ডিসপ্লে ও তিনটি কার্ড স্লট সম্বলিত হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ এডিশনের ফোনের দাম কমেছে এক হাজার ৬০০ টাকা। এটি এখন পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯৯০ টাকায়।

সকল হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেটে নতুন দামে ফোন দুটি কেনা যাবে।

হুয়াওয়ে নোভা আই ফোনটিতে আছে ৬ দশমিক ৩ ইঞ্চির ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে, ২৪ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর সম্বলিত ডুয়াল ফেসিং ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সম্বলিত রিয়ার ক্যামেরা।

ফোনটিতে চার জিবি র‌্যাম ও ১২৮ জিবির রম ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, ওয়াই নাইন ২০১৮ এডিশনের ফোনটিতে রয়েছে ৫.৯ ইঞ্চির হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে, ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, তিন জিবি র‌্যাম, ৩২ জিবি রম।

হ্যান্ডসেটটিতে রয়েছে তিনটি কার্ড স্লট, যেখানে একই সঙ্গে দুটি সিম কার্ড ছাড়াও সর্বোচ্চ ২৫৬ জিবির একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান