বকশীগঞ্জে আবুল কালাম আজাদের পক্ষে মিছিল

S M Ashraful Azom
বকশীগঞ্জে আবুল কালাম আজাদের পক্ষে মিছিল

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুর-১ আসনের নির্বাচনী এলাকা বকশীগঞ্জ উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ আসনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী আবুল কালাম আজাদ এমপি’র পক্ষে নৌকার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর এর নেতৃত্বে আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরে গন্যমান্য ব্যাক্তিগনসহ সাধারণ জনগন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহন করেন। মিছিল শেষে পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার, উন্নয়নের সরকার। এ সরকার থাকলে দেশ ও দেশের মানুষের উন্নয়ন সাধিত হয়। তাই জামালপুর-১ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদকে তথা বাংলাদেশ আওয়ামী লীগকে আমাদের এ আসন বিজয়ী করে উপহার দেব।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান