গত অর্থ বছরে মধুপুরে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান

S M Ashraful Azom
মধুপুরে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান

মধুপুর প্রতিনিধি: মধুপুরের এমপি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর প্রচেষ্টায় ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন করেছেন। 

বিদ্যালয়গুলো হলো লুচিয়া নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৬ লাখ ৩৮ হাজার টাকা, হাগুড়াকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৮ লাখ ১৪ হাজার টাকা, মহিষমারা পশ্চিম প্রাথমিক বিদ্যালয় ৩৬ লাখ ৬১ হাজার টাকা, জটাবাড়ী পূর্ব প্রাথমিক বিদ্যালয় ৩৪ লাখ ৬৮ হাজার টাকা, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৭ লাখ ৭১ হাজার টাকা, সিংহচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৯ লাখ ১০ হাজার টাকা, শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৯ লাখ ৫০ হাজার টাকা, শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন হয়েছে। 

এগুলোর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এই স্কুলগুলো নির্মাণ শেষ হলে কয়েক হাজার ছাত্র/ছাত্রী সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। সরকারের শ্লোগান সবার জন্য শিক্ষা বাস্তবায়ন হবে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান