ঠাকুরগাঁওয়ে জেলখানার এক কয়েদির মৃত্যু

S M Ashraful Azom
ঠাকুরগাঁওয়ে জেলখানার এক কয়েদির মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে জেলখানায় ধর্ম নারায়ন (৫০) নামের হত্যা মামলার এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়। মৃত ধর্ম নারায়ন ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুরের জগন্নাথপুর গ্রামের মৃত দেব নারায়নের ছেলে।

পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার ভোররাতে ঠাকুরগাঁও জেলখানার কয়েদি ধর্ম নারায়নের প্রচন্ড বুকের ব্যাথা শুরু হয়। তাকে জেলখানা কর্তৃপক্ষ দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঠাকুরগাঁও জেল সুপার জাবেদ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ম নারায়ন অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিসৎসক বলেন হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।

উল্লেখ্য , ধর্ম নারায়ন একটি হত্যা মামলার অন্যতম আসামি। গত ২১ আগষ্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ায় নিজের ভাতিজি বনবাসী বর্মন (৪৫) কে বটির কোপ দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে ধর্ম নারায়ণের বিরুদ্ধে।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান