ঘাটাইলে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

S M Ashraful Azom
ঘাটাইলে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধি: ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতা বন্ধ হই’ এই প্রতিপাদ্য কে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 রবিবার দুপুরের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মতিয়ুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,সরকারী গণপাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজাহারুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহÑসভাপতি মো.দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান,যুগান্তর সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খান ফজলুর রহমান, সাংবাদিক আতিকুর রহমান,এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, মাদ্রাসা সুপার লিয়াকত আলী প্রমুখ। 

আলোচনা সভা পরিচালনা করেন সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সদস্য মো.হেলাল উদ্দিন ।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান