বকশীগঞ্জে সাদ পন্থীদের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ দায়ের

S M Ashraful Azom
বকশীগঞ্জে সাদ পন্থীদের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ দায়ের

বকশীগঞ্জ প্রতিনিধি: তাবলীগ জামাতের সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে টঙ্গীর ইজতেমা ময়দানে মওলানা সাদ পন্থী ও জোবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের উসকানিমূলক আচরণ বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট মঙ্গলবার দুপুর ১২ টায় সাদ পন্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বকশীগঞ্জ উপজেলা মার্কাজের সূরা সদস্য ও অন্যান্য আলেম উলামা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাদ পন্থীদের একটি দল বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আলেম উলামাদের বিরুদ্ধে বিষোদগার ও অপপ্রচার করে যাচ্ছেন। তারা নানা ভাবে শান্তিপ্রিয় উলামাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন। এজন্য সাদ বিরোধী আলেমরা অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং সাদ পন্থীদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে সাদ বিরোধী আলেমদেরকেও শান্ত থাকার পরামর্শ দেন।

ইউএনও’র সাথে বৈঠককালে বকশীগঞ্জ উপজেলা মার্কাজের সূরা সদস্যদের মধ্যে আবুল কাশেম , মজিবর রহমান, মুফতী মুহীব হাসান সহ মওলানা সাইফুল্লাহ, মুফতী মোহাম্মদ আলী, মওলানা আমিনুল ইসলাম, মুফতী জাকির হোসেন ও মুফতী হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান