ইসলামপুরে দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

S M Ashraful Azom
ইসলামপুরে দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

ইসলামপুর প্রতিনিধি ॥ জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতি বিরুদ্ধে একতাবদ্ধ হই” এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে,রোববার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে উপজেলা পরিষদ সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজাউল করিম। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আসলাম হোসেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান,সহসভাপতি আব্দুর বারী,শাহজাহান প্রমূখ।

মানববন্ধনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সদস্য সাংবাদিক ওসমান হারুনী,জেসমিন আক্তার ও রোকসানাসহ উপজেলা প্রশাসেন কর্মকর্তা,সুধী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
⇘সংবাদদাতা: ইসলামপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান