এবার ভোট দিলে পূর্ণ মন্ত্রী হব-মির্জা আজম

S M Ashraful Azom
এবার ভোট দিলে পূর্ণ মন্ত্রী হব-মির্জা আজম
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর-৩ ( মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আ’লীগ প্রার্থী আলহাজ মির্জা আজম এমপি বলেছেন-বরাবরই আপনাদের ভোটে এমপি একবার প্রতিমন্ত্রী হয়েছি। এবার আপনাদের ভোটে পূর্ণ মন্ত্রী হবার আশা করছি ইনশাল্লাহ। তিনি ১৩ ডিসেম্বর সকাল ৮টায় মেলান্দহের বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন-আপনারাই আমার মনিব। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করেছি। আপনাদের ভোটে আরো কাজ করার সুযোগ পাব।

ঘোষেরপাড়া ইউনিয়ন আ’লীগ আয়োজিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন-নূরুল ইসলাম মেম্বার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আ’লীগের সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।


⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান