বকশীগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ল্যাপটপ চুরির ঘটনায় গ্রেপ্তার-২

S M Ashraful Azom
বকশীগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ল্যাপটপ চুরির ঘটনায় গ্রেপ্তার-২
বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ছয় টি ল্যাপটপ চুরির ঘটনায় ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী ও দপ্তরিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বকশীগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। জানা গেছে, গত ২৫ নভেম্বর গভীর রাতে সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতে করে ছয়টি ল্যাপটপ খোয়া যায়। ল্যাপটপ চুরির ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয় এবং নানা কানাঘুষা চলতে থাকে।

এ নিয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম , বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহাবুবুল আলম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরে চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত করে ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী নুর আমিন ও দপ্তরী মোছলেম উদ্দিনকে মঙ্গলবার গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানাও ওসি একেএম মাহাবুবুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান