সরিষাবাড়ীতে অদ্ভুদ জমজ শিশু জন্ম

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে অদ্ভুদ জমজ শিশু জন্ম

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে অদ্ভুদ আকৃতির জমজ কন্যা শিশু জন্ম হয়েছে। সোমবার মহাদান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে অদ্ভুদ আকৃতির শিশুকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। প্রসূতি মাহফুজা বেগম হোসনাবাদ গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হামিদের স্ত্রী। মা ও শিশু সুস্থ্য আছেন।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার লাইলি বেগম জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে জমজ কন্যা শিশু ভূমিষ্ট হয়। উন্নত চিকিৎসার জন্য বিকেল ৩টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম শফিকুর রহমান বলেন, ‘এমন শিশু জন্মদানের ঘটনা খুব বিরল। সুনির্দিষ্ট কোনো রোগের নাম বলা যাচ্ছে না। মুলতঃ এটি ‘অ্যাব-নর্মাল ক্রোথ, শিশু দুটির মগজ মাথার ভেতর থেকে বাইরে বের হয়ে আসার কারণে হতে পারে। এছাড়া হরমোনগত সমস্যা বা গর্ভকালীন আঘাতের কারণও থাকতে পারে।’ এদিকে শিশু দুটির বাঁচার সম্ভাবনা কম বলেও তিনি জানান।

⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান