টাঙ্গাইলে চুরি হওয়া সিএনজিনসহ চোর চক্রের মুল হোতা গ্রেফতার

S M Ashraful Azom
টাঙ্গাইলে চুরি হওয়া সিএনজিনসহ চোর চক্রের মুল হোতা গ্রেফতার

অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকা থেকে চুরি হওয়া সিএনজি চালিত অটোরিক্সাসহ চোরচক্রের মূলহোতাকে রবিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ফরিদ মিয়া ওরফে ফরিদ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা ভাটিয়াপাড়া গ্রামের অজি আলীর ছেলে।

জানা যায়, গত ০২ ডিসেম্বর রবিবার সকালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খোরশেদ শেখ সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় তিনি বঙ্গবন্ধু সেতুপূর্ব-রেলস্টেশন সংলগ্ন একটি হোটলে অটোরিক্সাটি রেখে খেতে যায়। এই সুযোগে চোরচক্রের মূলহোতা ফরিদ মিয়া অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সিলভার রঙের অটোরিক্সাসহ মুলহোতাকে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, চুরি যাওয়ার পরই পুলিশ অভিযানে চালিয়ে ওইদিন বিকালেই আনালিয়াবাড়ি এলাকা থেকে অটোরিক্সাসহ চোরচক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: অভিজিৎ ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান