আজ বকশীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

S M Ashraful Azom
আজ বকশীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আজ ৯ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বকশীগঞ্জে দুর্নীতি বিরোধী র‌্যালি,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই স্লোগান নিয়ে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-কামালপুর সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বকশীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সকল মসজিদের ইমাম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান