ভূঞাপুরে ইকরা নুরানী বোর্ডের অধিন ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষা

S M Ashraful Azom
ভূঞাপুরে ইকরা নুরানী বোর্ডের অধিন ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষা

ভুঞাপুর প্রতিনিধি : ইকরা নুরানী তালিমূল কোরআন বোর্ড বাংলাদেশ, প্রধান কার্যালয় টাঙ্গাইলের এলেঙ্গার অধিনে ইসলামী কিন্ডার গার্টেন পড়–য়া তৃতীয় শ্রেণি ছাত্র-ছাত্রীদের শিক্ষা সমাপনী পরীক্ষা গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 

ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মসজিদের দোতলায় এই সমাপনী পরীক্ষা ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে । এতে তৃতীয় শ্রেণির ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫১ জন শিক্ষার্থী দিন ব্যাপী পরীক্ষায় অংশ নেয়। সকালে লিখিত বিকেলে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইক্রা নূরানী তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান মওলানা হারুন অর রশীদ জানান, এবছর ৩২ টি জেলায় ৫২ টি কেন্দ্রে ৩৫০০ জন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এই সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৮ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। মেধা তালিকায় অংশ গ্রহনকারীদের মাঝে বিশেষ পুরস্কার ও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
⇘সংবাদদাতা: ভুঞাপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান