ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ১০  ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক বিশেষ র‌্যালীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

র‌্যালীটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে “আনাতর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক, সার্থক হোক” “আসক ফাউন্ডেশন সফল হোক, সার্থক হোক” এই স্লোগান নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি জহিরুল ইসলাম, সবুর আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, জেলা সমন্বয়ক কাজল রায়, মনিরুজ্জামান মনির, আইন সম্পাদক এ্যাড মোঃ আনোয়ার হোসেন, বন ও পরিবেশ সম্পাদক মাসহুরা বেগম হুরা,যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, হিউমেন রাইটস রিভিউ সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আশরাফুল হক চৌ:, সাধারন সম্পাদক এ বি এম সিদ্দিক সহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে আসক ফাউন্ডেশন’র সভাপতি এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালি সুমন মূল্যবান বক্তব্য রেখে সমাপ্তি ঘোষণা করেন।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top