সরকারের কাছে চরাঞ্চলের মানুষের প্রত্যাশা’ শীর্ষক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
‘জামালপুরে নতুন সরকারের কাছে চরাঞ্চলের মানুষের প্রত্যাশা’ শীর্ষক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি ॥ ইসলামপুরে “নতুন সরকারের কাছে চরাঞ্চলের মানুষের প্রত্যাশা’ শীর্ষক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে। স্ইুস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি’র) ‘আলোকিত চর’ প্রকল্পের আওতায় সমুন্নয় ও ন্যাশনাল চর অ্যালায়েন্স-এর উদ্যোগে গতকাল বুধবার বিকালে যমুনা নদীর তীরবর্তী গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।


বিশেষ অতিথি ছিলেন সৌহার্দ্য প্রোগ্রামের চীফ অব পার্টি ওয়াল্টার মাওঁসা। ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের পরিচালনায় পাবলিক হেয়ারিং-এ প্রধান অতিথি বলেন, এমপি ফরিদুল হক খান দুলাল বলেন, বহু নদ-নদী বেষ্টিত বাংলাদেশের একটি বড় অংশ চরভূমি হিসেবে পরিচিত। প্রায় ১ কোটি মানুষের বসবাস চর এলাকায়।

বাংলাদেশের মোট ভূমির প্রায় ১০ শতাংশ চরভূমি বলে প্রতীয়মান। দেশের প্রায় ৩২টি জেলার শতাধিক উপজেলার অংশবিশেষ চরাঞ্চল। তীব্র নদী ভাঙ্গন, বন্যা, খরাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং বেকারত্ব এসব মোকাবিলা করেই বছরের প্রায় পুরো সময়টা ধরেই চরের মানুষকে বেঁচে থাকতে হয়। দেশের দুর্গম চরাঞ্চল বরাবরই উন্নয়ন বঞ্চিত। 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলাটি যমুনা ও ব্রহ্মপুত্র নদী বেষ্টিত। এ উপজেলার বেশিরভাগ ইউনিয়ন চরবেষ্টিত ফলে অবহেলা, উপেক্ষা, বঞ্চনা ও বৈষম্যের মাত্রাও এখানে সবচেয়ে বেশি। সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কলেবর বৃদ্ধি পেলেও বণ্টন প্রক্রিয়া সু সমন্বিত না হওয়ায় তার সুফল দুর্গম চরের অতিদরিদ্র জনগোষ্ঠী সেভাবে পাচ্ছে না। 

নীতি প্রণেতাদের তাই চরের মানুষের উন্নয়নে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াতসহ নানা সমস্যার শোনেন এবং ওইসব সমস্যার প্রতিকারের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কেনিয়ার নাগরিক সৌহার্দ্য প্রোগ্রামের চীফ অব পার্টি ওয়াল্টার মাওঁসা, ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহামেদ, ছামাদ পারভেজ মহিলা কলেজ অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চার্লেছ চৌধুরী, জেজেকেএম কলেজ অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরী, গুঠাইল কলেজ অধ্যক্ষ আঃ হান্নান, জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলী, ইউপি চেয়ারম্যান আঃ মালেক, আঃ সালাম, ইফতেখার আলম বাবলু, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, কেয়ার বাংলাদেশের অ্যাডভোকেসি কো-অডিনেটর আসিফ ইমরান খান।


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top