ঠাকুরগাঁওয়ে সীমান্তে আবারো বাংলাদেশী যুবক নিহত

S M Ashraful Azom
ঠাকুরগাঁওয়ে সীমান্তে আবারো বাংলাদেশী যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জেনারুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহতের এ ঘটনা ঘটে। নিহত জেনারুল ইসলাম হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোফায়েলের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

জানাযায়, ত জেনারুল ইসলাম পেশায় একজন গরু ব্যাবসায়ী ছিলেন। সে বিভিন্ন সময় ভারতীয় গরু বাংলাদেশে আনা নেওয়ার জন্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতো। এবারো সে গরু আনার জন্যে ভারতে যায় এবং গরু নিয়ে ফিরে আসার সময় হরিপুরের মিনাপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে ৩৫৪/১ নং মেইন পিলারের কাছে পৌছালে ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের  বিএসএফ জোয়ানরা জেনারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বাকিরা সবাই পালিয়ে আসে।

ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ফেরত দিলে আমরা আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তা হস্তান্তর করবো।

৪২ বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, আইনী প্রক্রিয়া শেষে জেনারুলের মরদেহ ফেরত দেয়ার কথা রয়েছে। মরদেহ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে নিশ্চিত করেছে।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান