বেলকুচিতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

S M Ashraful Azom
বেলকুচিতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শাহরীয়ার ইমন

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বেলকুচি পৌর এলাকার চরচালা গ্রামে সাবেক পৌর কাউন্সিলর ইকবাল হোসেনের ভাড়া বাসার শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শাহরীয়ার ইমন (২১) নামের যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। সে কামারখন্দ থানাধীন বাশবাড়িয়া গ্রামের প্রবাসী গোলামের ছেলে।

জানা যায়, পরিবারে সাথে অভিমান করে তার নিজ শয়ন ঘরের দর্নার সাথে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। 

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান