ধুনটে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

S M Ashraful Azom
ধুনটে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও কপোত মুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা।

দুই দিনের এই অনুষ্ঠানের প্রথম দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান, সাবেক শিক্ষক মোজাম্মেল হক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান প্রমুখ।


⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান