ইসলামপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌর খেলা অনুষ্ঠিত

S M Ashraful Azom
ইসলামপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌর খেলা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজার সংলগ্ন ধনতলা গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌর খেলা অনুষ্ঠিত হয়েছে।

বেলগাছা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, সাবেক সদস্য সুরুজ্জামান এলকাবাসীর উদ্যোগে সোমবার বিকালথেকে সন্ধা অবদি এ খেলা অনুষ্ঠিত হয়। রাতে অতিথিবৃন্দ বিজয়ী ঘোড়ার সয়ারদের হাতে পুরুস্কার তুলেদেন।

খেলায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ আসনের নবনির্বচিত এমপি ফরিদুল হক খান দুলাল। বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবাদুস সালাম, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডবোকেট জামান আবদুন নাছের বাবুল, যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক।

খেলায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপে দাপট দৌড় ও কমদ দৌড় অংশ নেয়। তিনটি দাপট দৌড়ে মাদারগঞ্জের সুমন মিয়া, বকশীগঞ্জের সাজিমারা গ্রামের হাফেজ আলী ও গোয়ালেরচর ইউনিয়নের শুভ মিয়ার ঘোড়া বিজয়ী হন। কদম দৌড়ে সরিষাবাড়ীর আশরাফ আলী, আজিজুল হাজী, সিহাব মিয়া, সোহাগ মিয়া,মাহমুদপুরে মহিষবাতান গ্রামের ভিক্ষু মিয়া, খয়েদিরচর গ্রামের মন্টু মিয়া, মাইছেনিচর গ্রামের আনোয়ার হোসেন, দাবারচরের ভোলু সওদাগর, কলকিরহারা গ্রামের নামাজী শেখ, সাদা মিয়া ও খলিলুর রহমানে ঘোড়া বিজয়ী হয়।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান