মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মন্তরে টিকিয়ে রাখতে.....

S M Ashraful Azom
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মন্তরে টিকিয়ে রাখতে.....
সোনাতলা প্রতিনিধি:  বগুড়া সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রথম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে সোমবার সকালে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার শাহজাহান সাজুর সভাপিতিত্বে স্কুল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মন্তরে টিকিয়ে রাখতে এ ধরনের প্রতিষ্ঠান  অতি গুরুত্বপূর্ন ।

যুগ যুগ ধরে মুক্তিযোদ্ধাদের স্বরণ ও যুদ্ধের সঠিক ইতিহাস ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরতে হবে। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানটির সহ-সভাপতি প্রফেসর সরোয়ার জাহান,সদস্য কলিম উদ্দিন,নাসির উদ্দিন,রফিকুল ইসলাম,বিডি আর সামছুল হক,অধ্যক্ষ তানিয়া খাতুন, শিক্ষক, কামরুজ্জামান,রোজিনা,নাজমুন নাহার, জান্নাতুল ফেরদৌস,বাবলি প্রমূখ।

সকালে অত্র প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম,এসময় তার সাথে ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম। পরিদর্শন কালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অগ্রনী ভুমিকা রাখবে।


⇘সংবাদদাতা: সোনাতলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান