আগামীকাল থেকে বগুড়ায় তিন দিনের ইজতেমা শুরু হচ্ছে

S M Ashraful Azom
আগামীকাল থেকে বগুড়ায় তিন দিনের ইজতেমা শুরু হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : আগামীকাল বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বগুড়ায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা। বগুড়া শহরতলীর বারপুর ঝোপগাড়িতে এলাকায় এ ইজতেমা শুরু হচ্ছে। এরই মধ্যে ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কোসহ বিভিন্ন দেশের বিদেশি মেহমানরা বগুড়ায় এসে পৌছেছেন।  আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে।

ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিমপাশে ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে প্রায় ১০ একর জমির ওপর এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইজতেমায় প্রায় আড়াই লাখ মুসুল্লীর আগমন ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছে।

ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মশিউর রহমান শাহীন জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধানে দ্বিতীয়বারের মতো বগুড়ায় বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। আগামী ২ ফেব্রয়ারি (শনিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

তিনি জানান, ইজতেমায় দেড় লাখ মুসুল্লিদের থাকার জন্য বাঁশের খুটির সঙ্গে চট দিয়ে ছামিয়ানা টাঙ্গিয়ে বিশাল প্যান্ডেল নির্মাণ, দেড় হাজার মুসুল্লির একসঙ্গে অজুর ব্যবস্থা, সহ¯্রাধিক টয়লেট স্থাপন করা হয়েছে। 

এছাড়াও গোসলের জন্য তিনটি পুকুরে পারে বাঁশের মাচা ফেলে ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তার জন্য আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে শতাধিক সাথী (স্বেচ্ছা সেবক) সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। ইজতেমা ময়দানে মুসুল্লিদের বিনামূলে প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।

ইজতেমায় দায়িত্ব পালনকারি কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, গতকাল থেকেই মুসুল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। শন্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষে ময়দানে কঠোর নজরদারী রাখা হয়েছে। সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে ইজতেমা ময়দান। এছাড়া বিদেশী মুসুল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়ে। তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। বিদেশি মুসুল্লীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে ইজতেমা মাঠে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশপাশি তবলিগ জামায়াতের নিজস্ব সদস্যেরাও পাহারার দায়িত্ব পালন করবেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান