ধুনটে মার্কেটের ভবন নির্মান কাজের উদ্বোধন

S M Ashraful Azom
ধুনটে মার্কেটের ভবন নির্মান কাজের উদ্বোধন
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজারে হক কমপ্লেক্স মার্কেটের ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভবন নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি.আই.এম নুরুন্নবী তারিক, সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, আব্দুস সালাম খন্দকার, রেজাউল করিম, কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনিন নাহার, নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন, সাধারন সম্পাদক মামুনুর রশিদ মাষ্টার, ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, শফিকুল ইসলাম, নিমগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিদুল ইসলাম কোয়েল, মার্কেটের স্বত্বাধিকারী এনামুল হক আকন্দ, শাহাদৎ হোসেন, নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইবনে সউদ ও সাধারন সম্পাদক আল ইমরান প্রমুখ।


⇘সংবাদদাতা: রফিকুল আলম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান