জামালপুর সদর থানায় যোগদান করলেন নতুন ওসি মো. সালেমুজ্জামান

S M Ashraful Azom
জামালপুর সদর থানায় যোগদান করলেন নতুন ওসি মো. সালেমুজ্জামান
জামালপুর সদর থানার নতুন ওসি মো. সালেমুজ্জামান
সেবা ডেস্ক: জামালপুর জেলা গোয়েন্দা শাখার ওসি পুলিশ পরিদর্শক মো. সালেমুজ্জামান জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন। আজ ৩০ জানুয়ারি বুধবার সকালে তিনি তার এই দায়িত্বভার গ্রহণ করেন।

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কৃতি সন্তান মো. সালেমুজ্জামান ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করে নিষ্ঠার সাথে জেলার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজ ৩০ জানুয়ারি বুধবার সকালে নতুন কর্মস্থলে যোগদান করার পর জেলায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন, চুরি, ছিনতাই, ডাকাতি, ভূমিদস্যুতাসহ সব ধরনের অপরাধ নির্মূলে সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ঢাকায় সিআইডিতে বদলি হয়েছেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান