নন্দীগ্রামে ফের দুবৃর্ত্তের আগুনে পুড়লো ৫টি খরের পালা

S M Ashraful Azom
নন্দীগ্রামে ফের দুবৃর্ত্তের আগুনে পুড়লো ৫টি খরের পালা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাতে ও দিনের বেলায় ৫টি খরের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কহুলী ও বেলঘরিয়া গ্রামে খরের পালায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সোমবার রাতে পুনাইল গ্রামে এক সংখ্যালঘুর খরের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়ন কহুলী গ্রামের কৃষক আয়েজ উদ্দিনের সাড়ে তিন জমির একটি, ভাটরা ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের কৃষক মোহাতাব উদ্দিনের ২৫বিঘা জমির দুটি খরের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়া সোমবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের সেবা বর্মণ নামে এক সংখ্যালঘুর ২০ বিঘা জমির দুটি খরের পালায় পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংবাদ পেয়ে দ্রুত নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের ষ্টেশন কর্মকর্তা বজলুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
উল্লেখ এর আগেও কয়েক দফায় প্রায ৫০ টি খড়েড় পালায় আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান