জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

S M Ashraful Azom
0
জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

গাইবান্ধা প্রতিনিধি: ২৩ জানুয়ারি ২০১৯ “জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা” শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, তুলসীঘাটে অনুষ্ঠিত হয়।

রেবেকা হাবিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জন উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, কলেজ শিক্ষক প্রতিভা সরকার, সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার, রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার, স্কুল শিক্ষক ও নারী নেত্রী অঞ্জলী রানী দেবী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে জাতীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই স্কুল ছাত্রীদেরকে পাঠপুস্তকের পাশাপাশি যেসব মহিয়ষী নারীরা জাতিকে এগিয়ে নিয়ে গেছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।

জাতির বিকাশে পথিকৃৎ নারীদের ভূমিকা শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় দেশের বরেণ্য নারী জাগরণের অগ্রদূতদের নিয়ে রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী বক্তব্য উপস্থাপন করে। অনুষ্ঠানে ৩ শতাধিক ছাত্রী, স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top