পলাশবাড়ীতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ
পলাশবাড়ি প্রতিনিধি: আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার এমপি’র পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে।

২০ জানুয়ারী রোববার সারাদিনসহ সন্ধ্যা পর্যন্ত বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গাইবান্ধা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু’র নেতৃত্বে মনোহরপুর ও হরিনাথপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, ব্যবসা-প্রতিষ্ঠান, হাট-বাজার গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বস্তরের ভোটার পুরুষ-মহিলাদের নিকট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময় বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মন্ডল সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজেদুল ইসলাম, জাতীয়পার্টির বঞ্চিত নেতাদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান আলমগীর মন্ডল, জাপানেতা আতোয়ার রহমান, শাহিন মিয়া, ইউপি সদস্য আজাদুল ইসলাম, ছাত্রনেতা রেজাউল করিম, ছাইফুল ইসলাম, ফারুক মন্ডল, ফারুক তালুকদার, রোস্তম আলী ও খাজা মিয়া নৌকা মার্কায় প্রার্থনা করে গণসংযোগ করেন।


⇘সংবাদদাতা: পলাশবাড়ি প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top