আদমদীঘিতে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
আদমদীঘিতে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির লক্ষীপুর গ্রামের আব্দুল বারিক (২২) নামের এক যুবক নিখোঁজের ১৪ ঘন্টা পর পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বরবড়িয়া গ্রামের একটি নির্জন স্থান থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার লক্ষিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল বারিক বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজির করে কোনো সন্ধান পায়নি। এমনকি মোবাইল ফোনে চেষ্টা করলেও তার ফোন বন্ধ পায় পরিবারের লোকজন।

নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার বরবড়িয়া গ্রামের এক যুবক ফজর নামাজের পর মায়ের কবর জিয়ারত করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

আব্দুল বারিকের চাচাতো ভাই শাহীন মিয়া জানায়, বারিক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সহিংসতায় বিএনপি ক্যাডারদের খুরের আঘাতে আহত হয়। সে ওই ঘটনার মামলার স্বাক্ষী ছিল। স্বজনদের দাবি দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে চলে আসা শত্রুতার জেরে প্রতিপক্ষরা বারিককে কৌশলে হত্যা করে থাকতে পারে।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সুরতহালের সময় লাশের শরীরের কোথাও আঘাতের আলামত পাওয়া যায়নি। থানায় জিডির মাধ্যমে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান