কালিহাতীতে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

S M Ashraful Azom
0
কালিহাতীতে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল লরির চালকের।

এ ঘটনায় লরির হেলপার ও ট্রাকের দুইজন আহত হয়েছে। নিহত লরির চালক কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আ: হামিদের ছেলে রহমত আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৪-০৯১৩) উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরি (চট্র মেট্রো-ঢ-৮১-২৯৮২) ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই লরির চালক নিহত হয়। আহত হয় লরির হেলপার ও ট্রাকের চালকসহ তিনজন। নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা শিকার করেছেন।


⇘সংবাদদাতা: মনির হোসেন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top