পলাশবাড়ী স্বাধীনতা চিকিৎসক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
গাইবান্ধায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: "নৌকার জয় মানেই বাংলার জয়, নৌকা মানেই এগিয়ে চলার দূর প্রত্যয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে বিএমএ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন মহাসচিব ও গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনে স্থগিতকৃত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার কে বিজয়ী করতে মতবিনিময় সভা আজ ২২ জানুয়ারী মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ও জেলা স্বাচিব নেতা ডাঃ এস আই শাহিন মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ আসনের নৌকার প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ নিহার রঞ্জন সরকার,স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ আবু রায়হান,কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম,ডাঃ ওয়াজেদ আলী,ডাঃ মাহবুব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন প্রমুখ।

বক্তরা, আগামী ২৭ জানুয়ারী এলাকার উন্নয়নের স্বার্থে স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত সকলকে স্বপরিবারে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগেরর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top