ধুনটে প্রতারনার দায়ে বিকাশের ভুয়া ২ কর্মকর্তা গ্রেপ্তার

S M Ashraful Azom
ধুনটে প্রতারনার দায়ে বিকাশের ভুয়া ২ কর্মকর্তা গ্রেপ্তার

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিকাশ একাউন্ট থেকে প্রতারনার মাধ্যমে এক ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিকাশের ভুয়া ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো বিকাশের ডিসট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) পরিচয়দানকারী সিরাজগঞ্জ সদরের নতুন ফুলবাড়ি দক্ষিন পাড়ার ইসাহাক আলীর ছেলে সোহেল রানা (২৩) ও মোতালেব হোসেনের ছেলে সিরাজুল ইসলাম সজিব (২৪)। তারা আন্তঃ দেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিলচাপড়ি বাজার এলাকায় বিকাশ এজেন্টের ব্যবসা করে। গত ১০ জানুয়ারী বিকেলের দিকে অপরিচিত মোবাইল নম্বর থেকে মাসুদ রানাকে কল করে সোহেল রানা।

বিকাশের ডিসট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) পরিচয় দিয়ে মাসুদ রানার নিকট থেকে কৌশলে বিকাশ এজেন্ট নম্বরের পাসওর্য়াড ও ভেরিফিকেশন কোড নেয় সোহেল রানা। কিছু সময় পর মাসুদ রানা তার বিকাশ এজেন্ট নম্বরের ব্যালান্স চেক করে শুন্য দেখতে পায়। প্রতারক চক্র অল্প সময়ের মধ্যেই মাসুদ রানার বিকাশ এজেন্ট নম্বর থেকে ১ লাখ ৬২ হাজার ৪৭৬ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় ১৯ জানুয়ারী ধুনট থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করে মাসুদ রানা। এই জিডি’র আলোকে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ইউনিটের সদস্য অনুসন্ধান করে সোমবার দিবাগত রাতে কাজিপুর উপজেলা সদর এলাকা থেকে সোহেল রানা ও সিরাজুলকে গ্রেপ্তার করে ধুনট থানায় সোপর্দ করেছে।

ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকাশের ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারনার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় সোহেল রানা ও সিরাজুল। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান