রৌমারীতে সড়ক দূর্ঘটনায় আহত মহিলার ৭দিন পর মৃত্যু

S M Ashraful Azom
রৌমারীতে সড়ক দূর্ঘটনায় আহত মহিলার ৭দিন পর মৃত্যু

রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দূর্ঘটনায় আহত রাবেয়া (৪২) নামের মহিলার ৭দিন পর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ব্যাপারে তার দেবর নুরুন্নবী বাদী হয়ে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২৩ জানুয়ারী (বুধবার) বিকালের দিকে রৌমারী উপজেলার বড়াইকান্দি গ্রামের ঝুলু মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন তার বাবার বাড়ি দাঁতভাঙ্গায় পায়ে হেটে যাওয়ার পথে ঝগড়ারচর নামক স্থানে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক আহত রাবেয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭দিন পর গতকাল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে তার দেবর নুরুন্নবী বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে রৌমারী থানায় অফিসার ইনচার্জ আবু মো. দেলোয়ার হাসান ইনাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান