সোনাতলায় ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

S M Ashraful Azom
সোনাতলায় ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থানা পুলিশ ৫০ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রাজ্জাক পিন্টু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চাল ভর্তি বস্তা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

সোনাতলা থানার উপপরিদর্শক কামাল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রাম থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো চাল ভর্তি বস্তায় রাখা হয়েছিল। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক পিন্টুকে গ্রেপ্তার করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।


⇘সংবাদদাতা: সোনাতলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান