বেলকুচিতে লাশের গাড়িতে ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার

S M Ashraful Azom
বেলকুচিতে লাশের গাড়িতে ডাকাতি মামলার ৩ আসামী গ্রেফতার
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে লাশের গাড়িতে ডাকাতি মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলা মুকুন্দগাঁতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, বেলকুচিপৌর এলাকাস্থ বেড়াখাড়ুয়া গ্রামের আব্দুল রাজ্জাক মন্ডলের ছেলে ইব্রাহীম হোসেন (১৯), হেলাল উদ্দিনের ছেলে ইমরান খন্দকার (১৯) ও হামিদুল ইসলামের ছেলে আরমান সরকার আদর (১৮)।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, গত বছর আক্টোবর মাসের ৩১ তারিখে সায়দাবাদ এলাকা থেকে লাশবাহী গাড়িতে ডাকাতি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি হবে জানতে পেরে আমরা অভিযান চালাই এবং লাশবাহী গাড়ি থেকে ডাকাতি মালামাল সহ ডাকাত দলের ৩ সদস্যদদের গ্রেপ্তার করি। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান