আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে বগুড়ায় ৯ দিনের বইমেলা

S M Ashraful Azom
বগুড়ায় ৯ দিনের বইমেলার উদ্বোধন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : আগামীকাল ২০ ফেব্রুয়ারি থেকে বগুড়ায় নয় দিন ব্যাপী একুশের বইমেলা শুরু হচ্ছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ওই দিন বিকেল ৪টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম।

সভাপতিত্বে করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করবেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।

বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে বইয়ের স্টল বসবে। প্রতিদিন থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় জেলার দুই প্রবীন সংস্কৃতিকজনকে সম্মাননা প্রদান করা হবে। বগুড়ার নাটকে অবদান রাখায় এবার নাট্যজন শ্যামল ভট্টাচার্য্য সংবর্ধিত হবেন। এছাড়া সঙ্গীত প্রশিক্ষক হিসেবে মরহুম নূরুল মোহসিন ছটিকে মরনোত্তর পদক প্রদান করা হবে। বইমেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন এর আয়োজনে থাকছে।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান