বকশীগঞ্জে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা নিয়ে সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা নিয়ে সভা অনুষ্ঠিত
আঃ রাজ্জাক মাহমুদ, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম, ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ তালুকদার, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বিজয় প্রমুখ।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রণীত যথাযথভাবে আচরণ বিধি অনুসরন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রার্থী ও প্রার্থীদের সমথর্কদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে আট জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী অংশ নিয়েছে।

 
⇘সংবাদদাতা: আঃ রাজ্জাক মাহমুদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top