
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌতুক ও মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ সালিশের মাধ্যমে মিমাংসা-একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সহদেবপুর ইউনিয়ন, নাগরিক অধিকার পরিষদ ও তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের আয়োজনে এবং কালিহাতী নাগরিক উদ্যোগের বাস্তবায়নে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুর রহমান বালার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষক আব্দুল জব্বার, আসন্ন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোছাঃ হেনা বেগম, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল ছালামসহ কাজী, ইমাম ও ইউপি সদস্য বৃন্দ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির।
⇘সংবাদদাতা: মনির হোসেন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।