
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আব্দুল হালিম (৩৬) নামের এক গরু ব্যবসায়ীর লাশ তিনদিন পর তার নিজ বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে পুলিশ।
এ ব্যাপারে এসআই জিয়া বাদী হয়ে রেীমারী থানায় একটি সাধারণ ডাইরী করেছে। এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে গত বৃহস্পতিবার ভোর রাতে।
গ্রামবাসি ও প্রত্যেক্ষদর্শিরা জানান, একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক সীমান্ত ১০৬০-৬১ নং পিলারের মাঝামাঝি দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আরকিতে করে বাংলাদেশে পারাপার করছিল। এ সময় ভারতের ক্যাশারভিটার বিএসএফ ক্যাম্পের সদস্যরা গরু ব্যবসায়ী আব্দুল হালিম. ছবেদ আলী,আয়নালকে লক্ষ করে ধাওয়া করলে আরকির বাশ পরে আব্দুল হালিম (৩৬) গুরুত্বর আহত হয়। পরে সাথে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে শুক্রবার প্রাথমিক চিকিৎসা দিতে রৌমারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে কতব্যরত চিকিৎসক তাকে মযমনসিংহ মেড়িকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থা অবনতি হলে কতব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেড়িকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । পথিমধ্যে গুরুত্বর আহত হালিম মারা যায়। পরে সাথে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাকে গ্রামের বাড়ীতে নিয়ে যায়।
নিহত ব্যক্তি উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড় গ্রামের আয়ের উদ্দীনের ছেলে।
এব্যাপারে গয়টাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার নিকট কেউ অভিযোগ করেননি। এটি পুলিশের কাজ।
এব্যাপারে রৌমারী থানার অফির্সাস ইনচার্জ আবু মোঃ দিলোওয়ার হাসান ইনাম বলেন.খবর পেয়ে তার বাড়ী থেকে লাশ উদ্বার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।