বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাজেদুলের মতবিনিময় সভা

S M Ashraful Azom
0
বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাজেদুলের মতবিনিময় সভা
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের সতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ও বেলকুচি কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম সাজেদুলের নির্বাচনিয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর বেলকুচি পৌর এলাকাস্থ জিধুরী হাফিজিয়া কওমি মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সমাজ সেবক হাজী বদিউজ্জান বদি সিকদারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল্লাহ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায় সাজ্জাদুল হক রেজা, সাবেক ছাত্রলীগ নেত্রী সুমা বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক হযরত আলী, কৃষকলীগের সাধারন সম্পাদক হবিবর রহমান হবি মন্ডল, বেলকুচি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী, সামজ সেবক মোয়াজ্জেম কিবরিয়া, আঃ রাজ্জাক, শাহজাহান সরকার, আব্দুল আজিজ, মাঃ শাহ আলম প্রমুখ।

⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top