ধুনটে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নবীন বরণ অনুষ্ঠান

S M Ashraful Azom
ধুনটে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নবীন বরণ অনুষ্ঠান
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে ভরনশাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৭ জন ৪র্থ শ্রেণীর কর্মচারীকে বরণ করে নেয়া হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন মাসুদ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক আনিছুর রহমান, সহসাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম, ধুনট উপজেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, সহসভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক আব্দুল কাফি, সহসাধারন সম্পাদক শাহ আলম ও উপদেষ্ঠা পরিষদের সদস্য ফজলুল হক প্রমুখ।


⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান