আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেলেন এডভোকেট নাছের বাবুল

S M Ashraful Azom
আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেলেন এডভোকেট নাছের বাবুল
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম জামাল আব্দুন নাছের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়ন পেয়েছেন।

দলীয় সূত্রে জানাগেছে, এডভোকেট এস.এম জামাল আব্দুন নাছের  বাবুল ইসলামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে আলহাজ্ব  ডা.খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া এবং মায়ের নাম রাবেয়া বেগমের পুত্র।

বর্ষিয়ান নেতা ডা.খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া বাংলাদেশ আওয়ামীলীগের ইসলামপুর থানা শাখা প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক থেকে সভাপতি পদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

তিনি বাঙ্গালীর মুক্তি ৬ দফা আন্দোলন,৬৯ গণঅভ্যুত্থ্যানের আন্দোলন,১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের সংগঠক এবং ১৯৭২ সালের রিলিফ কমিটি’র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তারই প্রত্র এড জামান আবদুন নাছের বাবুল তিনি আইন পেশার পাশা পাশি বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামীলীগের কর্মকান্ডে জরিত থেকে নৌকার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

এস.এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন,“বঙ্গন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাশে আজ বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সবার সহযোগিতায় যদি চেয়ারম্যান নির্বাচিত হয়ে কর্মবীর সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের সার্বিক সহযোগিতায় ইসলামপুর বাসীর উন্নয়নে কাজ করে যাবো।


⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান