গোবিন্দগঞ্জে লতিফ প্রধানকে দলীয় মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

S M Ashraful Azom
গোবিন্দগঞ্জে লতিফ প্রধানকে দলীয় মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল
আশরাফুল ইসলাম:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের নির্বাচন ২য় ধাপে আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধানকে আওয়ামী লীগ নির্বাচনী বোর্ড থেকে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

এ মনোনয়ন ঘোষণার সাথে সাথে গোবিন্দগঞ্জ শহরে গতকাল রোববার আনন্দ মিছিল বের করা হয়। রোববার সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএন্ডটি মোড় দলীয় অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য, আব্দুল লতিফ প্রধান উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইতিমধ্যে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।


⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান