বকশীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা

S M Ashraful Azom
বকশীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পাভেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল ৫ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ওই প্রার্থীকে জরিমানা করেন।

জানা গেছে, রোববার রাতে এক উঠান বৈঠকে ভোটরদের ১০ টি এম্বুলেন্স প্রদান করার আশ্বাস দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পাভেল। এ নিয়ে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয় যা উপজেলা প্রশাসনের নজরে এলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান