ভুঞাপুরে ট্রাক চাপায় প্রাণ হারালো ছায়া পাগলী

S M Ashraful Azom
ভুঞাপুরে ট্রাক চাপায় প্রাণ হারালো ছায়া পাগলী
সেবা ডেস্ক: আজ ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর বাজার এলাকায় ট্রাক চাপায় প্রাণ গেলো ছায়া নামক এক পাগলি। 

জানা যায়, আজ দুপুরের দিকে ছায়া পাগলীর রাস্তা পারাপারের সময় একটি নম্বরবিহীন ১০ চাকার হাইড্রোলিক ট্রাক বেপরোয়া গতিতে এসে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনগণ  ট্রাকটিকে আটক করলেও চালক চতুরতার সাথে পালিয়ে গেছে।

এ ঘটনায় ভুঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। ছায়া পাগলী ভুঞাপুর বাজার এলাকায় দুই দশক ধরে অবস্থান করছিলেন। কারও অনিষ্ট না করায় এলাকার লোকজনের সহানুভূতিতে আশেপাশেই রাত্রিযাপন করতেন। তিনি কোথা থেকে এসেছেন বা তার কোন আত্মীয় স্বজনদের কোন খোঁজ পাওয়া যায়নি। 
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান