বগুড়ায় কেন্দ্রীয় নেতাদের সামনে ক্ষোভ ঝাড়লেন বিএনপি নেতারা

S M Ashraful Azom

সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হল


নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় কেন্দ্রীয় নেতাদের সামনেই ক্ষোভ ঝাড়লেন তৃণমূল বিএনপি নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মিদের মূল্যায়ন জানতে বগুড়ায় এসেছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে সেই মূল্যায়ন সভায় চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতারা। জেলা ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে নির্বাচনের সময় কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে না পারা, দলীয় নেতাকর্মিদের কোনো খোঁজ-খবর না নেওয়া আর সরকারের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতির অভিযোগ তোলেন তারা। এক পর্যায়ে সেই সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এই মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

সভায় জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, শহর যুবদলের সভাপতি মাসুদ রানা, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। পরে শীর্ষ নেতারা ওই সভায় উপস্থিত সাংবাদিকদের বের হয়ে যেতে অনুরোধ করেন। সাংবাদিকরা বের হওয়ার পরও সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা তাদের ক্ষোভের কথা বলেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিনু বলেন, দলের অনেক নেতা নির্বাচনী সহিংসতায় মারা গেছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, হাজারো নেতাকর্মি কারাগারে একারণে স্থানীয় নেতাদের কাছে আমরা আরো বেশি সেন্টিমেন্টাল বক্তব্য আশা করেছিলাম। তাদের বক্তব্যে আমরা খুশি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, যেহেতু আইনী লড়াইয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, একারণে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে। তিনি আরও বলেন, ধানের শীষ নিয়ে নির্বাচিত সাংসদরা শপথ নেবেন না, এমনকী সংসদেও যাবেন না। তাছাড়া অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না বলে তিনি উল্লেখ করেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান