সুন্দরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

S M Ashraful Azom
সুন্দরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে নাজমুল ইসলাম (১৮) নামে এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সে রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনির ছাত্র ও ওই গ্রামের আনোয়ারুল  ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে নাজমুল ইসলাম সবার অজান্তে নিজ শয়ন ঘরে ধর্নার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শনিবার সকালে নাজমুল ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ঘরের ধাক্কা দিয়ে দরজা খুলে দেখতে পায় সে ধর্নার সাথে রশি দিয়ে ঝুলিয়ে রয়েছে। তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
 

⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান