পিতা মাতার দোয়া মাহফিলে নিজ হাতে মানুষকে খাওয়ালেন ডেপুটি স্পিকার

S M Ashraful Azom
পিতা মাতার দোয়া মাহফিলে নিজ হাতে মানুষকে খাওয়ালেন ডেপুটি স্পিকার
পিতা মাতার দোয়া মাহফিলে নিজ হাতে মানুষকে খাওয়াচ্ছেন ডেপুটি স্পিকার এ্যাডভোটেক ফজলে রাব্বী মিয়া এমপি

রেজুয়ান খান রিকন
, গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির বাবা ফয়জার রহমান ও মা হামিদুন নেছার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৪ ফেব্রয়ারী সোমবার সকালে নিজ এলাকা গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, সাঘাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজনীন আক্তার, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার, উপজেলা যুব লীগের সভাপতি সম্পাদক হারুনুর রশিদ হিরু সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত দশম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় সংসদেও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।


⇘সংবাদদাতা: রেজুয়ান খান রিকন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান