রৌমারীতে ১৪৩ পরিবারকে ডেউটিন ও চেক বিতরন

S M Ashraful Azom
0
রৌমারীতে ১৪৩ পরিবারকে ডেউটিন ও চেক বিতরন
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে হত-দরিদ্র ১৪৩ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ চেক বিতরন করা হয়েছে। ২১ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এসব ঢেউটিন ও চেক বিতরন করা হয়।

ঢেউটিন বিতরনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মো. জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারঃ) আফসানা রাব্বি রীপা, উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল প্রমূখ।

উপজেলার ৬টি ইউনিয়নের হত-দরিদ্র ১৪৩ টি পরিবারে মধ্যে ১বান্ডিল করে ঢেউটিন ও  তিন হাজার টাকার চেক বিতরন করা হয়।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top